রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের জিএসপি চায় না বাংলাদেশ : তোফায়েল

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ সুবিধা জিএসপির কোনো দরকার নেই বলে জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রী বলেন, ‘জিএসপি সুবিধার কোন প্রয়োজন নেই। আমরা এটা আর চাইবও না। কারণ যত শর্ত পূরণ করিই না কেন তারা বলবে আরও দরকার। আমি বলতে পারি রোজ কেয়ামত পর্যন্ত আমরা শর্ত পূরণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে জিএসপি সুবিধা দেবে না।’

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ জাপানের রাষ্ট্রদূত এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফন ব্লুম বার্নিকাট বলেছেন, শর্তপূরণের দিক থেকে বাংলাদেশ যদি আরও এগিয়ে যায়, তাহলে জিএসপি সুবিধা দেবে তার দেশ। এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তোফায়েল বলেন, ‘আমি আগেও বলেছি আজও বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়ার আশা আমরা করি না। কারণ আমরা যত খুশি অগ্রগতি লাভ করি না কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এ সুবিধা দেবে না।’

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার