রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরেবাংলা নগরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে সংসদ এলাকায় ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন।

তিনি জানান, ভোলার চরফ্যাশন উপজেলার চর গঙ্গাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে কবির হোসেন পরিবার নিয়ে মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতেন। কারওয়ান বাজার থেকে ভ্যানে করে ডিম নিয়ে তিনি বসিলায় যাচ্ছিলেন। মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে কবির হোসেন গুরুতর আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ