রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা পরীমনি?

news-image

বিনোদন প্রতিবেদক : কী ভাবছেন পরীমনি? কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা? না, অন্তত লুক দেখে তা মনে হবে না। কেননা ঠোঁটে ঝুলে আছে মৃদু হাসি, সেই হাসির সাথে মিশ্রণ ঘটেছে লাজের। সামনে তরমুজের জুস নিয়ে লজ্জাবনত পরীমনিকে কিন্তু মন্দ লাগছে না। ভাবনায় মগ্ন, আভছন্ন পরীমনি এভাবেও অনন্য।

পরীমনি এখন হয়তো মধুর চিন্তায় মগ্ন থাকতে পারেন। কেননা বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে পরীমনি অভিনীত স্বপ্নজাল ছবিটি।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরী, আর অপু হয়েছেন ইয়াশ। ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার।

স্বাভাবিকভাবেই পরীমনি এখন কিছুটা ফুরফুরে থাকবেন। হয়তো মুক্তির দিন তারিখ ঘনিয়ে এলে কিছুটা চিন্তিত হতেই হবে। আর এই ছবিতে পরীমনি যেটা বলতে চেয়েছেন তা সংক্ষেপে বলা যেতে পারে এভাবে, ‘শীতে প্ল্যান ছিল, বসন্তে সেটার বাস্তবায়ন।’ স্বপ্নজালের জন্যই কি এমন ক্যাপশন তা হয়তো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ