রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন করলেই মশার ওষুধ দোরগোড়ায়

news-image

নগরীর যেকোনো ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হটলাইনে ফোন করলে ২৪ ঘণ্টার মধ্যে ওই স্থানে মশার ওষুধ ছিটানো হবে। ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ডিএনসিসি একটি হটলাইন চালু করেছে। নম্বরটি হচ্ছে ০১৯৩২৬৬৫৫৪৪। ডিএনসিসির আওতাধীন যেকোনো এলাকায় মশার ওষুধ ছিটানোর জন্য আগামীকাল বুধবার থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ নম্বরে যে কেউ ফোন করতে পারবেন।

গত রোববার ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান মশকনিধন ক্রাশ কর্মসূচির মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। প্রয়োজনবোধে ক্রাশ কর্মসূচির মেয়াদ আরও বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সাধারণত প্রতিদিন যে পরিমাণ মশার ওষুধ ছিটানো হয়, ক্রাশ কর্মসূচি চলাকালে তার দ্বিগুণ ওষুধ ছিটানো হয়। ওষুধ ঠিকমতো ছিটানো হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ