,

কী ঘটছে বাপ্পা-চাঁদনীর সংসারে?

news-image

বছরখানেক ধরে গুঞ্জন চলছে অভিনেত্রী-নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংসারে ভাঙন ধরেছে। যদিও দুই তারকা এ নিয়ে বরাবরই নীরব থেকেছেন। তবে সম্প্রতি চাঁদনীর কথায়ও বিচ্ছেদের আভাস মিলেছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি জানান, সরাসরি কোনো উত্তর দেবেন না। বাপ্পা ও নিজের সম্মান ধরে রাখতে চান। তাই চান এ বিষয়ে বাপ্পাই আগে সবকিছু খোলাসা করে বলুক।

তবে এ নিয়ে কোনো মন্তব্য নেই বাপ্পা মজুমদারের। চাঁদনীর ভাষ্য, ‘নেতিবাচক কোনো কথা শুনতে চাই না। আমার সম্মান সবার আগে। আমার পরিবারের সম্মান এমনকি বাপ্পার পরিবারের সম্মানও আমি রক্ষা করে চলব।’

তার এমন কথা বিনোদন অঙ্গনের চলমান গুঞ্জনকে আরো উস্কে দিয়েছে। এর আগে দুই তারকার মাঝে তৃতীয়পক্ষ থাকার গুঞ্জন ওঠেছিল। তবে এর কোনো সত্যতা মেলেনি।

বাপ্পা-চাঁদনীর বিয়ের কয়েক বছরের মাথায় সংসার ভাঙার গুজব ওঠে। তখন তারা জানান, এ খবরের সত্যতা নেই। সম্প্রতি চাঁদনীর ফেসবুক স্ট্যাটাস নিয়েও কয়েকবার কথা ওঠেছে। যেখানে দাম্পত্য কলহের আভাস মিলে। তখন যোগাযোগ করা হলে উত্তর দেননি তিনি।

২০০৮ সালের ২১ মার্চ ধানমন্ডির একটি রেস্টুরেন্টে বাপ্পা মজুমদার ও চাঁদনীর বাগদান হয়। তারা ভিন্ন ভিন্ন ধর্মের হলেও বাগদানের আগেই বাপ্পা ধর্মান্তরিত হয়ে আহমেদ বাপ্পা মজুমদার হন। পরে তাদের দুই পরিবার একসঙ্গে হয়ে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিয়ের পর অনেকদিন অভিনয়ে দেখা যায়নি চাঁদনীকে। কিছুদিন ধরে নাচে নিয়মিত হয়েছেন তিনি। অন্যদিকে, বরাবরের মতোই চুটিয়ে গান করে যাচ্ছেন বাপ্পা মজুমদার।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে