রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পাথর কোয়ারি ধসে নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ৪

news-image

সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারি ধস থেকে আরও আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ২ জনের লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার বেলা ১১টার দিকে কোয়ারিতে অভিযান চালিয়ে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখন চলছে। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

নিহতরা হলেন সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২) ও একই এলাকার হযরত আলীর ছেলে মতিবুর (৩২)। তবে সকালে উদ্ধার হওয়া লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন রুহেল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলী(৪৫)। এদের মধ্যে ফিরোজ আলীল অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

৪ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানা ওসি (তদন্ত) দিলিপ নাথ। তিনি বলেন, গতকাল রাতে ২ জনের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি হাসপাতালে প্রেরণ করা হবে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রাও আশঙ্কা করছেন। দুর্ঘটনাকবলিত গর্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয় একটি সূত্র জানা যায়, ভোলাগঞ্জ কোয়ারির হাজিরডেগনা এলাকায় রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত সাড়ে ৯টায় গর্ত ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ