রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ প্যাকেজের খসড়া অনুমোদন, প্লেন ভাড়া বাড়লো ১৪ হাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ ২০১৮’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্যাকেজ অনুসারে, সরকারি ব্যবস্থাপনায় এ মৌসুমে হজে যাবে ৭ হাজার ১৯৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবে ১ লাখ ২০ হাজার জন, এর বেশি হবে না।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় যেতে খরচ হবে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা, প্যাকেজ-২ এর আওতায় খরচ হবে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এ দু’টি প্যাকেজের কম খরচে কাউকে হজে নিতে পারবেন না বেসরকারি এজেন্টরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, এবার প্লেন ভাড়া ১৪ হাজার টাকা বেশি ধরা হয়েছে। গতবার প্লেন ভাড়া ছিল ১ লাখ ২৪ হাজার ৭২১ টাকা। এ মৌসুমে প্লেন ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৫১ টাকা।

এছাড়া বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইনের খসড়া, বস্ত্র আইন ২০১৮ এর খসড়া, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর খসড়া, শিশু (সংশোধন) আইন ২০১৮ এর খসড়ার, জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৮ এর খসড়ার, মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অংশীদারিত্বে বিষয়ে খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

পাশাপাশি সিনিয়র স্টাফ নার্স এবং মিডিওয়াইফ পদে সরাসরি নিয়োগ শিথিলকরণের প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ