রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের রুল : দ্বিতীয় মেয়াদে জাবি ভিসির নিয়োগ কেন অবৈধ নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে সুশাসনের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘সোনাক-স্বজন, ইয়েস-ইয়েস ফ্রেন্ডস, ওয়াই প্যাক’ জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি সুশাসনের অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। জনগণ যদি না চায় তা হলে শুধু দুদকের মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দুর্নীতির লাগাম টেনে ধরার কাজ শুরু হয়েছে। তবে কাঙ্ক্ষিত ফল এখনও আসেনি।’

‘কোনো সরকারের লেজুড়বৃত্তি করতে দুদকের জন্ম হয়নি। এটি জনগণের প্রতিষ্ঠান’, বলেন দুদক চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘ছোট গাছ যেমন উপড়ে ফেলা সহজ, বড় গাছ ততটা সহজে ফেলা যায় না। আমরা ছোট, তারা বড়। বড়দের আইনের আওতায় আনতে পারিনি- এটি সম্পূর্ণ সত্য নয়। তবে প্রত্যাশার সঙ্গে অর্জন ও প্রাপ্তি খারাপ, সেটি আমরা বুঝতে পারি।’

অনুষ্ঠানের শুরুতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘দুর্নীতির ধারা সূচকে বাংলাদেশের নম্বর ও অবস্থান কিছুটা উন্নত হয়েছে। এটি স্বস্তির, কিন্তু সন্তুষ্টির নয়। আমাদের আরও অর্জনের সম্ভাবনা রয়েছে। অবস্থা বদলাতে সর্বোচ্চপর্যায়ে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ