রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক রহস্যময় যোগসূত্র শ্রীদেবী ও দিব্যা ভারতীর মধ্যে!

news-image

বিনোদন ডেস্ক : তারা দেখতে অনেকটা একই রকম। অনেকেই বলেন, হাবভাব, কথা বলার ধরন, চুলের স্টাইল, বেশ কিছু দিকে অনেকটাই মিল ছিল দুজনের। অনেকে তাকে শ্রীদেবীর ছোটো বোন বলে ডাকতেন। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী প্রয়াত দিব্যা ভারতী।

শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে বলি মহলের অনেককেই দিব্যার স্মৃতিচারণায় বাধ্য করেছেন। কিন্তু এই মৃত্যুও যেন যোগসাধন করল বলিউডের সুন্দরী দুই অভিনেত্রীর মধ্যে। দুজনেরই মৃত্যু বড়ই আকস্মিক। ১৯৯৩ সালে ৫ এপ্রিল ব্যালকনি থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় দিব্যার। ২৫ ফেব্রুয়ারি তার জন্ম বার্ষিকী। কিছুটা কাকতালীয় হলেও, দিব্যার জন্মবার্ষিকীর ঠিক আগের দিনই মৃত্যু হল শ্রীদেবীর।

নয় এর দশকে বলি মহলের অনেকেরই মত ছিল, এক ঝলকে দিব্যা আর শ্রীদেবীর মধ্যে নাকি গুলিয়ে যেত অনেকেরই। অনেক অনুষ্ঠানেও দিব্যাকে ‘ইয়ঙ্গার সিস্টার অফ চালবাজ’ বলেও সম্বোধন করা হয়েছে। সূত্রঃ জি নিউজ।

এ জাতীয় আরও খবর