রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও দুবাই ছাড়ার অনুমতি পায়নি শ্রীদেবীর লাশ

news-image

বিনোদন ডেস্ক : কখন এসে পৌঁছবে শ্রীদেবীর লাশ, তারই অপেক্ষায় বসে পরিবার, আত্মীয় পরিজনেরা। অপেক্ষায় বলিউডে তার নানা বয়সের সহকর্মীরা। অপেক্ষায় আছেন অনুরাগীরাও। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে মুম্বাইয়ের লোখাণ্ডওয়ালায় তাদের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, শ্রীদেবীর বাড়ি এবং আশপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ।

দুবাইতে শ্রীদেবীর সঙ্গে ছিলেন স্বামী বনি কাপূর ও ছোট মেয়ে খুশি। মৃত্যুর খবর পেয়ে রোববার সেখানে পৌঁছে গিয়েছেন বনির ভাই অভিনেতা সঞ্জয় কাপূরও।

কখন আনা হবে নায়িকার মরদেহ? সমস্ত আইনি প্রক্রিয়া মিটিয়ে কখন দুবাই ছাড়ার অনুমতি মিলবে তা এখনও স্পষ্ট করে বলতে পারছেন না কেউই।

জানা গিয়েছে, দুবাইতে শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। সবকিছু মিটলে, প্রাইভেট জেটে দেহ ফেরানো হবে মুম্বাইতে। রোববার রাতের মধ্যেই দেহ নিয়ে আসার চেষ্টা চলছে। সোমবার শেষকৃত্য হওয়ার কথা শ্রীদেবীর।

শনিবার রাতে মাত্র ৫৪ বছর বয়সে হঠাৎই মারা যান শ্রীদেবী। বুকে ব্যথা। আর তাতেই কিছুক্ষণের মধ্যে সব শেষ।

দুবাই গিয়েছিলেন ভাইপোর বিয়েতে। গত সোমবার থেকে ইনস্টাগ্রামে মাঝে মাঝেই আপডেট দিচ্ছিলেন ভাইপো অভিনেতা মোহিত মারওয়ার বিয়েতে কেমন সেজেছেন তিনি। কী করছেন, কারা রয়েছেন তার সঙ্গে। হঠাৎ পাঁচদিনের মাথায় এমন ঘটনার কথা স্বপ্নেও কেউ ভাবেননি!

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ