রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের ‘জিরো’ সিনেমায় শেষবারের মত দেখা যাবে শ্রীদেবীকে

news-image

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার ‘চাঁদনি’ অভিনেত্রী শ্রীদেবী আর নেই। শ্রীদেবীর এই আকস্মিক প্রয়াণে শোকাহত বলিউড, অনুরাগীরা। বেশ কিছুদিন বলিউড থেকে দূরে ছিলেন। ২০১২-তে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মাধ্যমে ফের বড়পর্দায় কামব্যাক ঘটে তার।

গত বছরই মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘মম’। এই সিনেমায় প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। শ্রীদেবীকে শেষ যে সিনেমায় দর্শকরা অভিনয় করতে দেখবেন তা হলো আনন্দ এল রাইয়ের পরিচালিত আগামী সিনেমা ‘জিরো’।

শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অানুশকা শর্মা অভিনীত এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শ্রীদেবীকে। এই সিনেমায় তার ছোট একটা দৃশ্য রয়েছে। গত বছর এই ভূমিকায় তিনি শুটিং করেছিলেন।

উল্লেখ্য, এই সিনেমায় বেশ কয়েকজন নামী অভিনেত্রীর ক্যামিও রয়েছে। শুটিংয়ের সময় শাহরুখ তার ইন্সটাগ্রাম পেজে শ্রীদেবীর সাথে একটা ছবি শেয়ার করেছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ