রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি তাদের কর্মসূচি সংঘর্ষের দিকে নিচ্ছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিচ্ছে না।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার কক্ষে আজ রোববার বিকেলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির প্রথম সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে কোনো সভা সমাবেশ করা যাবে না। বিএনপি ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে আন্দোলন করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে। তিনি বলেন, ‘আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন, তাহলে ঘরে-অফিসে করুন। রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?’

ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের নামে অশান্তির ক্ষেত্র তৈরি করছেন। ৫ জানুয়ারির মতো কার্যক্রম করা কি শান্তিপূর্ণ আন্দোলন?’

খালেদা জিয়ার সাজা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। খালেদা জিয়ার জেলে থাকা শর্ট, মিড না লং টার্ম হবে, তার সিদ্ধান্ত নেবেন আদালত। খালেদা জিয়া এখন উচ্চ আদালতে আপিল করেছেন। উচ্চ আদালত যদি জামিন দেন, তাহলে তো আমাদের কিছু করার নেই।’ তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করলেও আমাদের কিছু করার নেই। যদি আদালত অনুমতি দেন। এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া জামিন পেলে নিয়ম অনুযায়ী পাবেন। না পেলে আদালত দেখবেন। এখানে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ নেই।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান হোসেন মনসুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ