রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা পৌঁছেছেন শান্তিতে নোবেল বিজয়ী ৩ নারী

news-image

রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে বাংলাদেশ সফরে এসেছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। এরা হলেন- উত্তর আয়ারল্যান্ডের ম্যারিড ম্যাগুয়ের, ইরানের শিরিন এবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান।

শনিবার থেকে আগামী ১ মার্চ পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। রোববার তাদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।

পরে কক্সবাজার ও ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শান্তিতে তিন নোবেল বিজয়ী নারী তাদের সুপারিশ উপস্থাপন করবেন।

শান্তি, ন্যায়বিচার ও সমতার জন্য গঠিত সংগঠন ‘নোবেল বিজয়ী নারীদের উদ্যোগ’ এ সফরের আয়োজন করেছে। বাংলাদেশে এ সফরের পুরো কার্যক্রমে স্থানীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবে নারীপক্ষ।

নারীপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই তিন নারীসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ