,

বাঘি ২ : একদিনেই ট্রেইলার দেখা হলো ৬ কোটি বার

news-image

ট্রেইলারেই আভাস পাওয়া যায় আসন্ন ছবিটি কেমন হচ্ছে। পাশাপাশি ট্রেইলার দিয়ে ভক্তদের মন জয় করতে পারলে ছবিটির গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পায় দর্শকদের কাছে। তাই নিজের আসন্ন ছবি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন টাইগার শ্রফ। কারণ, তাঁর আসন্ন ছবি ‘বাঘি-২’ একদিনেই দেখা হয়েছে ছয় কোটি বার।

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, ইউটিউব, ফেসবুক, হটস্টার ও স্টার টিভি নেটওয়ার্ক—সব মিলিয়ে ৬০ মিলিয়ন বা ছয় কোটি বার দেখা হয়েছে ‘বাঘি-২’ ছবির ট্রেইলার। এর মধ্যে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে ট্রেইলারটি দেখা হয়েছে দুই কোটি বার।

ছবিটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালা ও ফক্স স্টার স্টুডিওস। পরিচালনায় ছিলেন আহমেদ খান। ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি। এ ছাড়া রয়েছেন রণদীপ হুদা, প্রতীক বাব্বর ও মনোজ বাজপেয়ি। চলতি বছরের ৩০ মার্চ ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে