,

দুই দিনের সফরে ঢাকায় আসছেন এডিবি প্রেসিডেন্ট

news-image

নিউজ ডেস্ক : এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও দুই দিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসবেন। এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে। সফর শেষে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে এডিবি অন্যতম। আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি।

এর আগে গত ১৭ জানুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সভায় যোগ দিতে ঢাকায় আসেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে