রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের দল জিতলো ৪-১ গোলে

news-image

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে ঢাকাই ছবির সুপারস্টার তিনি। পর্দায় মার মার কাট আর রোমান্স নিয়েই ব্যস্ত থাকেন। এবার পর্দার বাইরে খেলাধুলায়ও দেখালেন দাপট সুপারস্টার শাকিব খান।

শুক্রবার তুরাগ রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাবের আয়োজনে এক বনভোজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ৪-১ গোলে জেতে শাকিবের দল ফিল্ম ক্লাব একাদশ।

খেলায় ফিল্ম ক্লাব একাদশের বিপক্ষে ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একাদশ। ফিল্ম ক্লাবের অধিনায়ক ছিলেন শাকিব খান আর পরিচালক সমিতির অধিনায়ক ছিলেন মুশফিকুর রহমান গুলজার।

এতে শাকিব খানের দলের হয়ে খেলেন অমিত হাসান, প্রযোজক ইকবাল, জাদু আজাদসহ আরও অনেকে। গুলজারের দলে খেলেন মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম মণ্ডল, আকাশ আচার্য্য, ইস্পাহানী আরিফ, অপূর্ব রানা, পল্লী মালেকসহ আরও বেশ ক’জন।

প্রথম ২০ মিনিটের খেলায় প্রথম গোল করে বাংলাদেশ ফিল্ম ক্লাব। ১০ মিনিট খেলার বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের খেলা। দ্বিতীয় পর্যায়ের খেলায় ফিল্ম ক্লাবের নিজেদেরই এক সদস্যের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়। এতে খেলা ড্র হয়। এরপর পাঁচ মিনিট খেলার সময় বাড়ানো হয়। পরে টাইব্রেকারে সিদ্ধান্ত নেয়া হয়। টাইব্রেকারে ৪-১ গোলে জিতে যায় বাংলাদেশ ফিল্ম ক্লাব একাদশ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। খেলা শেষে তিনিই বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। ফিল্ম ক্লাবের এ পিকনিকে নির্মাতা, প্রযোজক, শিল্পীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থিতি সবার জমমাট আয়োজনে জমে উঠে পিকনিক।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ