রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালের দাম আরেক দফা বাড়লো

news-image

নিজস্ব প্রতিবেদক : গত বছরের মাঝামাঝি থেকেই অস্থির দেশিয় চালের বাজার। কখনও প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ায়, কখনও আমদানি সমস্যার কারণে চালের দাম বেড়েছে দফায় দফায়। চলতি বছরে এসেও চালের বাজার দরে স্থিরতা আসেনি।

এরইমধ্যে আরেক দফা চালের দাম বেড়েছে। এবার কেজি প্রতি ৩ টাকা করে চালের দাম বেড়েছে বলে বিক্রেতারা জানান।

খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, কেজি প্রতি নাজিরশাইল চালের দাম ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৩ টাকায়, ১ নম্বর মিনিকেটের দাম ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, ২ টাকা বেড়ে সাধারণ মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২ টাকায়, বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায় এবং স্বর্ণা ও পারিজা চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর-৬ নম্বর ও ১০ নম্বর কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

চালের খুচরা বিক্রেতারা জানান, আমন মৌসুম শেষে চাল বাজারে চলে এসেছে অনেক আগে। এখন বোরো মৌসুম আসার অপেক্ষা এবং আমন শেষ হওয়ার মাঝামাঝি সময় চলছে। এই সময়ে চালের দাম কিছুটা বৃদ্ধি পায়।

মিরপুর-৬ নম্বর কাঁচাবাজারের চালের খুচরা বিক্রেতা মো. সুমন বলেন, বাজারে চালের যোগান কিছুটা কম। বোরো মৌসুমের চাল বাজারে আসলে এই দাম কমবে, এর আগে নয়।

সবজির দাম অপরিবর্তিত রয়েছে-ছবি-জি এম মুজিবুরমিরপুর-১০ নম্বরের চাল বিক্রেতা মেহেদী বাংলানিউজকে বলেন, মোকামে গেলে চাল পাই না। বেশি দামে এখন চাল কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি।

অন্যদিকে পেঁয়াজের বাজারেও অস্থিরতা চলছে। সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫৫ ও আমদানি করা পেঁয়াজ ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু গত সপ্তাহে দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ৫০ টাকায়। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল