রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে নিহত ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি বন্য হাতি ঢুকে পড়লে রোহিঙ্গারা তাড়ানোর চেষ্টা করে। এসময় বন্য হাতিটি রোহিঙ্গাদের শতাধিক ঝুপড়ি ঘর ভাঙচুর করে। হাতির পায়ে পিষ্ট হয়ে ১ জন রোহিঙ্গা ও ১ জন স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়।

নিহতরা হলো, উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৪ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মো. ফয়েজ (৩০)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, পাহাড়ি এলাকার বন্যপ্রাণীর আবাসস্থলে লাখ লাখ রোহিঙ্গা ঝুপড়ি তৈরি করে বসবাস করায় হাতির দল ঐসব এলাকায় মাঝে মধ্যে হানা দেয়। এতে আজ সকালে হাতির পায়ে পিষ্ট হয়ে ১ রোহিঙ্গা ও স্থানীয় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ