রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাইমার বিপরীতে এক ভয়ংকর বাবু

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার চলচ্চিত্র ‘সিতারা’য় অভিনয় সেরে দেশে ফিরলেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

কেমন হবে বাবু-রাইমা রসায়ন তা নিয়ে দর্শক মনে কৌতুহল ছিল। সে কৌতুহল মেটালেন ফজলুর রহমান বাবু নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সম্প্রতি সিনেমার কিছু দৃশ্য উন্মুক্ত করেন বাবু। তাতে অত্যাচারী এক পুরুষের হিংস্ররূপ ধরা পড়েছে।

১৬ ফেব্রুয়ারি কলকাতা থেকে বাবু বলেন, “ছবিতে আমি রাইমার স্বামী। কিছুটা অত্যাচারী। ওই দৃশ্যে আমি তাকে চোরাচালান ও দেহব্যাবসায় নামার জন্য জোর করছিলাম। রাইমা খুব ভালো কো আর্টিস্ট, খুব ফ্রেন্ডলি।”

টানা দশদিন কোচবিহারের মেখলিগঞ্জের পাশে তিস্তা নদীর চর এলাকায় শ্যুটিং সেরে মঙ্গলবার দেশে ফিরেছেন ফজলুর রহমান বাবু।

দেশে ফিরে গ্লিটজকে বাবু বলেন, “ওখানে খুব ভালো কাজ হয়েছে। ওরাও বেশ খুশি। আমাদের প্রাপ্তি হলো দেশ-বিদেশের নানা শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বন্ধুত্ব হলো। এটা হয়তো ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজের একটি সম্ভাবনা তৈরির ক্ষেত্র হয়ে থাকলো।”

কথাসাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে আশীষ রায়ের পরিচালনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সিতারা’।

বাংলাদেশের সীমান্তে চোরাচালানের গল্প নিয়ে এগিয়েছে এর কাহিনি। চলচ্চিত্রটিতে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, শাহেদ আলী সুজন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ