রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিয়ে করলে সবাইকে ছবি দেখাব’

news-image

বিনোদন ডেস্ক : টালিউডে নিজের জায়গা অনেক আগেই পাকা করে নিয়েছেন মিমি চক্রবর্তী। সিনেমায় অভিনয় করে যেমন আলোচনার জন্ম দিয়েছেন তেমনি ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েও সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী।

প্রেম নিয়ে আলোচিত হলেও এখনো সংসার পাতেননি মিমি। কিন্তু মজার ব্যাপার হলো, গুগল সার্চ ইঞ্জিনে মিমিকে যেসব প্রসঙ্গে খোঁজা হয় তার মধ্যে অন্যতম হলো ‘মিমি চক্রবর্তী ওয়েডিং পিকচার’। ভক্তদের এমন কাণ্ডে মিমি তার অভিব্যক্তি জানিয়েছেন।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে মিমি বলেন, ‘আমার বিয়ে হলে তো ছবি দেখাব! সিনেমায় বিয়ের যেসব দৃশ্যে অভিনয় করেছি সেসব ছবি গুগলে পাবেন, আপাতত সেগুলো দেখেই সন্তুষ্ট থাকুন।’

নিজের নাম গুগলে ভক্তরা সার্চ করেন আর তার বিয়ের ছবি খোঁজেন এতে মিমি বেশ মজাই পান বলে জানা গেছে। মিমি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে প্রচুর ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। ভক্তদের তার ভেরিফায়েড অ্যাকাউন্ট অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন এ অভিনেত্রী। আর উইকিপিডিয়াতে তার সম্বন্ধে ভুল তথ্য রয়েছে বলেও জানিয়েছেন এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ