সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপসচিব হিসেবে ৪২৬ কর্মকর্তাকে পদোন্নতি

news-image

উপসচিব হিসেবে জনপ্রশাসনের ৪২৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বর্তমান সরকারের মেয়াদে ষষ্ঠ দফায় এই বড় ধরনের পদোন্নতি পেলেন জনপ্রশাসনের কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোট ২টি প্রজ্ঞাপনে ৪২৬ জন জেষ্ঠ্য সহকারী সচিবকে পদোন্নতি দেয়া হল।

মঙ্গলবার রাতে তাদের পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে ৩৯১ জন এবং পৃথক আরেকটি প্রজ্ঞাপনে (যারা বিদেশে কর্মরত) ৩৫ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

রেওয়াজ অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে আলাদা আদেশে এই কর্মকর্তাদের পদায়ন করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, উপসচিবের স্থায়ী পদ আছে প্রায় সাড়ে আটশ’। নতুন এই পদোন্নতির ফলে এখন উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ জন।

এর আগে, গত ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং তারও আগে ১১ ডিসেম্বর সরকার ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়।

এছাড়া গত ২৩ এপ্রিল প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। গত বছরের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদেও ৫৩৬ জন কর্মকর্তা পদোন্নতি পান।

এ জাতীয় আরও খবর

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু