রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের গৌরিপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরিপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।

গৌরিপুর থানার ‍ওসি দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ১টার দিকে উপজেলার রামগোপালপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়ার তরিকুর রহমান (৩০) ও নেত্রকাণার কেন্দুয়ার হিরো মিয়া (৪০) ছাড়া হতাহতদের নাম জানা যায়নি।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‍ওসি দেলোয়ার বলেন, দুপুরে রামগোপালপুরে ময়মনসিংহগামী অটোরিকশাকে চাপা দেয় ঢাকা থেকে আসা ‘শ্যামল বাংলা’ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই অটো চালকসহ চারজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায় বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’