,

আশা করি বিএনপি নির্বাচনে অংশ নেবে : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আশা করি সব সমস্যার সমাধান হলে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করা এবং না করা সম্পূর্ণ উচ্চ আদালতের উপর নির্ভর করছে। তবে আমি প্রত্যাশা করি, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক।

আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির খাসকামরায় তার সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের নিজের এ আশার কথা জানান তিনি।

তিনি বিএনপির নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনের প্রত্যাশা, না করলে এ বিষয়ে কমিশনের কিছু করার নেই।

প্রধান বিচারপতির সঙ্গে এটা ছিল প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। এ সময় কমিশনের অন্য কোনো সদস্য তার সঙ্গে ছিলেন না।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। এরপর থেকেই তিনি ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে