রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকারের একশ’ নির্বাচন ২৯ মার্চ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন স্থানীয় সরকারের একশ’টি নির্বাচনে ২৯ মার্চ ভোটগ্রহণের সময়সূচি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সময়সূচি অনুযায়ী, এদিন ৩৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৫৩টি ইউপিতে উপনির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের ২টি ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন, ২টি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ১২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ মার্চ এবং ভোটগ্রহণ ২৯ মার্চ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, নির্বাচন কমিশন তার ঘোষিত রোডম্যাপের গতি ও পথ কোনোটিই হারায়নি। বিভিন্ন মহলের সঙ্গে আমরা যে সংলাপ করেছি, তার কপি কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। অন্যান্য কার্যক্রমগুলোও চলছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ