,

চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী

news-image

বিনোদন প্রতিবেদক : এই অমলিন হাসি আর দেখা যাবে না, চায়ের দোকানের আড্ডা বা এফডিসির চলচ্চিত্র আলোচনায় বন্ধু-ছোটভাইদের সঙ্গে শোনা যাবে না তার পরিচিত সেই কণ্ঠস্বর। চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী।

শনিবার দিবাগত রাত ১২টার পর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভিন্ন বিনোদন সাংবাদিকসহ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন।

জুটন চৌধুরী দীর্ঘদিন যাবৎ কোলন ক্যানসারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। গত বছর বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের আর্থিক সহায়তায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জুটনের মৃত্যুতে তার দীর্ঘদিনের সাংবাদিক ভাই-বন্ধু, পরিচিতজনরা শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তিনি পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’য় প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। এরপর নিজেই সম্পাদনা করেছেন ‘বিনোদনচিত্র’। সর্বশেষ তিনি দৈনিক ‘সংবাদ প্রতিদিন’র জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে