,

ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া আহসান

news-image

বিনোদন ডেস্ক : জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন বাংলাদেশের এই অভিনেত্রী। ‘বিসর্জন’ ছবির জন্য তিনি সমালোচক এবং জনপ্রিয়—দুই ক্যাটাগরিতেই ‘সেরা অভিনেত্রী’র মনোনয়ন পেয়েছিলেন।

শনিবার বিকেলে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’ প্রদান করা হয়।

বাংলাদেশ থেকে এবার আরও মনোনয়ন পেয়েছিলেন চিরকুটের সুমী ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সংগীতশিল্পীর (নারী) মনোনয়ন পেয়েছিলেন সুমী আর একই ছবির আবহসংগীতের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাভেল আরীন।

সমালোচক বিভাগে জয়া আহসানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অর্পিতা চ্যাটার্জি (চিত্রকর), ইশা সাহা (প্রজাপতি বিস্কুট), সোহিনী সরকার (দুর্গা সহায়)। আর জনপ্রিয় বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ইশা সাহা (প্রজাপতি বিস্কুট), রুক্মিণী মৈত্র (ককপিট), স্বস্তিকা মুখার্জি (অসমাপ্ত), সোহিনী সরকার (বিবাহ ডায়েরিজ)।

জয়া আহসান এর আগে ‘আবর্ত’ ও ‘ঈগলের চোখ’ ছবির জন্য জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (পূর্ব) দুবার মনোনয়ন পেয়েছিলেন।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট
*সেরা চলচ্চিত্র ‘বিসর্জন’।
*সেরা চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)।
*সেরা অভিনেত্রী জয়া আহসান (বিসর্জন)।
*সেরা অভিনেতা প্রসেনজিৎ (ময়ূরাক্ষী)।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে