রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দুই হাজার টাকায় বিমানে ভ্রমণ

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র দুই হাজার টাকায় ভ্রণের সুযোগ দিচ্ছে। সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ওয়ানওয়ে দুই হাজার টাকা ভাড়া ঘোষণা করছে বিমান। দুই হাজার টাকার মধ্যেই রয়েছে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ। এই অফার আগামী ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত বহাল থাকবে। জানা যায়, আকাশ পথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে যাত্রী সাধারণের জন্য এই অফার জাতীয় পতাকাবাহী সংস্থার।

উল্লেখ্য, উক্ত ভাড়ার উপর ২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৯০% এবং ২-১২ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫% ডিসকাউন্ট সুবিধা রয়েছে। বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েব সাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেট এর মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীষ্মকালীন সময় সূচিতে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৫৯ টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪৮ টি ফ্লাইট পরিচালনা করছে। এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com –এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ /২৭১০ ও ০২-৫৬০১৫১-৫৯ / ১৬১ তে যোগাযোগ করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ