রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না’

news-image

খুলনা প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আন্দোলন করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা সম্ভব নয়। বিএনপির আন্দোলন আর সন্ত্রাস নয়, একমাত্র আদালতই পারে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে। আর বিএনপি যদি ভাবে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে সেই স্বপ্ন কখনো পূরণ হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় ৩ মার্চের জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য ও সম্মানিত অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি।

সভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সংসদ সদস্যবৃন্দ, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা ও পৌরসভার নির্বাচিত দলীয় চেয়ারম্যান ও মেয়র, উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।

সভায় বক্তৃতা করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নির্বাহী সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ