রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্ন অপুর; ছেলের পাল্টা প্রশ্নে কী বলবে শাকিব?

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কটা শেষ হতে এখন কেবল বাকি আনুষ্ঠানিকতা। আগামী ২২ ফেব্রুয়ারি শাকিবের ডিভোর্স আবেদনের তিন মাস পূর্ণ হবে।একই সঙ্গে কার্যকর হবে ডিভোর্স।

সেই বিচ্ছেদের আগেই গতকাল বুধবার এফএম রেডিও চ্যানেল ‘রেডিও আমার’-এ ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর সেখানেই শাকিবের বিষয়ে ক্ষোভ উগরে দেন এই তারকা।

শাকিবকে ‘চরিত্রহীন’ উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘সে তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথেও নাটক করছে। আপনারা প্লিজ, তার ক্যারিয়ার দেখে রাখুন। বাচ্চাকে আমি দেখে রাখবো।’

শাকিবের বয়স এখন চল্লিশ। আমার ছেলের বয়স ১৫ মাস। জয় (ছেলে) বড় হয়ে যখন জানতে পারবে তার জন্মাবার কারণে তার মাকে সংসার ছাড়তে হয়েছে। তখন সে তার বাবাকে কতটুকু সম্মান দিবে, প্রশ্ন রাখেন অপু।

ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, “একদিন যদি বাবা হিসেবে ছেলেকে গিয়ে শাকিব বলেন, ‘বাবু ওই মেয়েদের সাথে ওঠাবসা করো না।’ তখন ছেলে যদি পাল্টা বলে, ‘তুমি তো আমার মাকে ডিভোর্স দিয়েছ। তুমি অনেক মেয়ের সাথে ঘুরাফেরা করেছো! তখন কী বলবে শাকিব?’

এ সময় সমাজের উদাহরণ টেনে অপু বিশ্বাস বলেন, ‘আমাদের সমাজে সাধারণত বাচ্চা হবার পর অনেক ভাঙা সংসার জোড়া লাগে। কিন্তু আমার আর শাকিবের ক্ষেত্রে উল্টোটা হল। বাচ্চা হবার পর আমাদের ডিভোর্স হতে যাচ্ছে। শাকিব ক্যারিয়ারের জন্য বাচ্চার জন্ম চাননি।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ