,

ভালবাসা দিবসে প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যা

news-image

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যা করেছে উজ্জ্বল নামের এক প্রেমিক। আহত হয়েছেন প্রেমিকার মা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে হাতে নাতে আটক করেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল্লাহ (২০)। সে ওই এলাকার মো. আলম আলীর ছেলে এবং স্থানীয় কলেজ ছাত্র।

মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান জানান, পোড়াদহ এলাকার মো. আলম আলীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইসলামী বিশ্ববিদ্যায় এলাকার হাতিয়া গ্রামের খবির উদ্দিন শেখের ছেলে উজ্জ্বল হোসেন (২২)। তাদের এ প্রেমের খবর জানাজানি হলে উজ্জ্বলকে বকাবকি করে আব্দুল্লাহ।

বুধবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে প্রেমিকার সঙ্গে দেখা করতে আব্দুল্লাহ’র বাড়িতে আসে উজ্জ্বল। এ সময় তাকে বাড়িতে আসতে বাধা দিলে সে আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করে। আব্দুল্লার মা বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক উজ্জ্বল হোসেনকে আটক করে। পরে আব্দুল্লাহ’র লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আব্দুল্লাহ’র মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে