,

নিউইয়র্কের হোটেলে হঠাৎ সালমান-সোনাক্ষী!

news-image

বিনোদন ডেস্ক : ইউটিউব দুনিয়ায় আবার সাড়া ফেলে দিলেন সালমান খান। ফিরলেন ‘চুলবুল পান্ডে’ সঙ্গে তার ‘রাজ্জো’ সোনাক্ষী সিংহ। ব্যাপার কী?

‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবির জন্য একটা গান শুট করলেন সালমান আর সোনাক্ষী। পুরো গানটাই শুট হল নিউইয়র্কে। ভ্যালেন্টাইন ডে-র প্রাক্কালে সাজিদ ওয়াজিদের সুরে সালমান আর সোনাক্ষীর ‘নয়না ফিসল গয়ি’ আজকের প্রজন্মকে আচ্ছন্ন করে রাখছে সুরে সুরে।

নস্টালজিক সোনাক্ষীও। তিনি বলেছেন, ‘দাবাং আর দাবাং টু’-এর পর সালমানের সঙ্গে এরকম রোম্যান্টিক দৃশ্য শুট করে খুব নস্টালজিক লাগছিল। এত সুন্দর গানটা এই ছবির একটা বড় আকর্ষণ হবে।

পরিচালক চাকরি টোলেটি সালমান-সোনাক্ষীর কেমিস্ট্রি নিয়ে উচ্ছ্বসিত, এই জুটি পরদায় আগুন জ্বালিয়ে দিতে জানে। দু’জনের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো যে গানটা জাস্ট এক ঘন্টার মধ্যে শুট হয়ে গেল’ যোগ করলেন পরিচালক।

‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রথম ছবিতে দ্বৈত ভূমিকায় কর্ণ জোহর। দুজন অল্পবয়সী ছেলে-মেয়ের জীবনে কিম্ভূতকিমাকার মজার ঘটনা নিয়ে এই ছবি। আগামী ২৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে