রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ভালোবাসা দিবস আজ

news-image

সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়’-ভালোবাসা যাতনাময় হোক বা না হোক, আজ বিশ্ব ভালোবাসা দিবস। আজ ফাল্গুনের দ্বিতীয় দিন অর্থাৎ বসন্তেরও দ্বিতীয় দিন। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস- পিঠাপিঠি এই দুই দিবসকে আপন করে নিয়েছে তরুণ প্রজন্ম। ফাল্গুন আর ভালোবাসার উচ্ছ্বাসে আজ মুখর হবে নানা বয়সের মানুষ। ফাল্গুনে গাছে গাছে ফুটেছে শিমুল ও পলাশ। প্রকৃতি সেজেছে বাহারি রঙে। আর নগরে বসন্ত এসেছে তরুণ-তরুণীর বেশভূষায়। এই উৎসবের আমেজ থাকবে আজ ভালোবাসার দিবসেও।

ভালোবাসা দিবস ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। রয়েছে ভালোবাসার স্মৃতিচারণা, কবিতা আবৃত্তি, গান, ভালোবাসার চিঠি পাঠ ও ভালোবাসার দাবিনামা উপস্থাপনসহ নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

বিশ্ব ভালোবাসা দিবস, যা সেন্ট ভ্যালেনটাইনস ডে নামে পরিচিত। এর প্রচলন পশ্চিমের দুনিয়ায়, বহু আগে। এর হাওয়া লেগেছে বাংলাদেশেও। এখন তা বাঙালির বসন্তদিনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। যোগ করেছে বাড়তি মাত্রা। মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগাম শুভেচ্ছা বিনিময় শুরু হয়েছে গত রাত থেকেই। আজ দিনভর রেস্তোরাঁয়, পার্কে, শপিং মলে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, রাজপথে থাকবে তরুণ-তরুণীদের ভিড়।

বৃহত্তর অর্থে ভালোবাসা শুধু তরুণ-তরুণীর জন্যই নয়। সবার জন্য থাকুক ভালোবাসা ও প্রীতির বন্ধন। দেশের জন্য, মাটির জন্য যেমন ভালোবাসা থাকতে হয়, তেমনি থাকতে হয় মা-বাবার প্রতি অপরিমেয় ভালোবাসা। তাই বৃহত্তর দৃষ্টিকোণ থেকে ভালোবাসাকে দেখতে হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ