রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাক্ষীর কাছে ক্ষমা চাইলেন সোনম

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও সোনম কাপুরের মধ্যে আগে কোনদিন কোনো ঝামেলার কথা শোনা যায়নি। তবে শনিবার (১০ ফেব্রুয়ারি) দু’জনের মধ্যে বেশ বড় ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ কারনে টুইটারে সোনাক্ষীর কাছে ক্ষমাও চেয়েছেন সোনম।

সম্প্রতি নেহা ধুপিয়ার সঞ্চালনায় ভোগ বিএফএফ টক শো’তে হাজির হয়েছিলেন সোনাক্ষী। সেখানেই ‘দাবাং’খ্যাত এই তারকাকে বলিউডের আরেক অভিনেত্রী সোনমকে নিয়ে কিছু বলতে বলা হয়। এসময় সোনাক্ষী বলেন, এক সময় আমার সঙ্গে বিরূপ আচরণ দেখিয়েছে সোনম এবং আমি মনে করি এটি করা তার কোনও প্রয়োজন ছিলো না।

এই বিষয় নিয়ে শনিবার সোনম সোনাক্ষীর কাছে ক্ষমা চেয়ে টুইটারে লিখেন, ‘সোনাক্ষী সোনা তোমার প্রতি আমি খুব আন্তরিক। খারাপ ব্যবহার করার ঘটনাটি মনে করতে পারছি না। যদি তুমি এমন মনে করে থাকো, তাহলে আমি দুঃখিত।’

সোনমের টুইটের প্রতি উত্তরে সোনাক্ষীও টুইট করেন। সেখান তিনি কথাটি নিজ থেকে বলতে চাননি বলে দাবি করেন। সোনমকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিতে আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ