রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদার্থবিজ্ঞানের প্রশ্নও ফাঁস!

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে। মঙ্গলবার পরীক্ষা শুরুর আগে চট্টগ্রাম নগরের মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে অনন্ত ৫০ জন পরীক্ষার্থীর কাছে ওই প্রশ্নপত্রের কপি পাওয়া যায়।

কেন্দ্রে বিতরণ করা প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম আইডিয়াল স্কুল পটিয়া শাখার প্রায় ৫০ জন পরীক্ষার্থী মঙ্গলবার সকালে একটি বাসে করে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসে । কেন্দ্রে ঢোকার আগে ওয়াসা মোড়ের কাছে তারা জড়ো হয়। এ সময় তারা মোবাইল ফোনে ফাঁস হওয়া প্রশ্নপত্র দেখতে থাকে। গোপনে সেই ঘটনা জানতে পারে প্রশাসন এবং সেখানে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করে।

তিনি জানান, মোবাইল ফোনে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে বিতরণ করা প্রশ্নের মিল রয়েছে।

ওই ৫০ শিক্ষার্থী পরে পরীক্ষায় অংশ নেয় বলে জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের কাউকে আটক করা হয়নি। তবে পরীক্ষার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্র থেকে একশ’ গজ দূরে এই ঘটনা ঘটে।

গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সবগুলো প্রশ্নই পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে ফাঁস হয় এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিলেও ফাঁস বন্ধ হয়নি। সর্বশেষ গত রোববার পরীক্ষার দিন আড়াই ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার উদ্যোগ নিয়ে পরে সোমবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার হয়।

এসএসসিতে প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে গত ৪ ফেব্রুয়ারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে প্রধান করে একটি কমিটি করা হয়। রোববার ওই কমিটির প্রথম সভা শেষে তিনি জানান, প্রশ্ন ফাঁসে ব্যবহৃত ৩০০ মোবাইল ফোন নম্বর চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দিয়েছে সরকার। এসব মোবাইল নম্বরের মালিকদের গ্রেফতারে পুলিশ অভিযানেও নেমেছে।

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’