,

বিশ্বের ৪৯ দেশ বিটিভি দেখে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হয়। রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, হংকংভিত্তিক এশিয়াসেট-৭ স্যাটেলাইটের মাধমে ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

তিনি বলেন, বাংলাদেশসহ সার্কভুক্ত দেশসমূহের টিভি চ্যানেলসমূহ যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায়, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডাতে টোটাল কেবল, ইউএসএ কর্তৃক আইপিটিভির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এই প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা নবায়ণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া সরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসমূহের বেশ কয়েকটি আইপিটিভি ও ওয়েভ টিভির মাধ্যমে বিভিন্ন দেশে অনুষ্ঠান সম্প্রচার করছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে