রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকার শাড়ি ইস্ত্রি করে দিয়েছিলেন পরিচালক!

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালকের কাজ নির্দেশনা দেয়া, নায়িকার শাড়ি ইস্ত্রি করে দেয়া নয়। নায়িকার মেকআপ বা চুলের স্টাইল ঠিক করার দায়িত্বও তার নয়। অথচ ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলমাল’র মতো জনপ্রিয় সব ছবির নির্মাতা রোহিত শেঠি তাই করেছেন। সম্প্রতি তিনি নিজেই এসব তথ্য প্রকাশ করেছেন।

রোহিত শেঠি জানান, ১৯৯৫ সালে ‘হকিকত’ ছবির শ্যুটিংয়ের সময় নায়িকা টা্বুর শাড়ি স্ত্রী করে দেন। তবে তিনি ওই ছবির পরিচালক ছিলেন না। ওই ছবিতে আরও অভিনয় করেন অজয় দেবগন।

বর্তমানে ছবি নির্মাণের বাইরে নানা অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোহিত। ‘ইন্ডিয়া নেক্সট সুপারস্টার’ এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে আছেন। ৪৪ বছর বয়সী এ নির্মাতা বলিউডে ক্যারিয়ার শুরু করেন স্পটবয় (যারা ছবির কলাকুশলীদের ফুটফরমাশ খাটেন) হিসেবে। সেখান থেকে অনেক লড়াই করে বর্তমান অবস্থানে এসেছেন তিনি। তার সর্বশেষ ছবি ‘গোলমাল এগেইন’ ও ব্যবসাসফল হয়েছে।

‘ইন্ডিয়া নেক্সট সুপারস্টার’ এর একটি পর্বেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দিতে নিজের অভিজ্ঞতা, সংগ্রামের কাহিনী নিয়ে মুখ খোলেন রোহিত। যে নায়িকার শাড়ি ইস্ত্রি করেছিলেন পরে সেই টাবুকেই ছবির নায়িকা করে সিনেমা নির্মাণ করেছেন রোহিত। ‘গোলমাল এগেইন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে এই নায়িকাকে, এতে অভিনয় করেন অজয় দেবগনও! সূত্র : এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ