,

রাজধানীর বনানীতে বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বনানীতে একটি বাসে আগুন লেগেছে। এতে কেউ দগ্ধ বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বনানী থানার পরিদর্শক বোরহানউদ্দীন জানান, আজ শনিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি সিগন্যালে ২৭ নম্বর রুটের ওই বাসে আগুন লাগে।

তিনি বলেন, “বাসের সিলিন্ডারের ত্রুটি থেকে আগুন লেগেছে বলে আমরা শুনেছি।”

জানা গেছে, ঢাকার আজিমপুর থেকে গাজীপুরে চলাচল করে এই বাস। আগুন লাগার খবর পেয়ে আজ রাত সোয়া ১০টার দিকে বাসটির আগুন নেভাচ্ছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে যাত্রীদের কেউ দগ্ধ বা আহত হওয়ার খবর পাননি বলে জানান তারা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে