,

রাজধানীর বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণে ৫ মাদ্রাসাছাত্র দগ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বংশালে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাঁচ মাদ্রাসাছাত্র দগ্ধ হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে বংশালের আলুবাজার এলাকায় এ ঘট্না ঘটে।

আহত শিক্ষার্থীরা হচ্ছে- আশিক (৭), মোস্তাকিন (৮), রহমান (৭), জাভেদ (৭) এবং সালমান (৭)।

জানা যায়, সকালে মাদ্রাসার তৃতীয় তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। এ সময় বাইরে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানকার আগুনের ফুলকি এসে ছাত্রদের গায়ে লাগে। এতে তারা দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের হাত-পায়ে ও মুখে সামান্য দগ্ধ হয়েছে। তারা শঙ্কামুক্ত।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে