রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের কার্গো নিষেধাজ্ঞা শিগগির উঠছে : বরিস জনসন

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য ‘শিগগির’ বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

জনসন বলেন, তাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার ‘বিভিন্ন উদ্যোগ’ নিয়েছে এবং অগ্রগতিতে তারা ‘সন্তুষ্ট’।

“এটা (নিষেধাজ্ঞা প্রত্যাহার) প্রায় হয়ে গেছে। আমরা আবার (সরাসরি কার্গো ফ্লাইট) চালুর দ্বারপ্রান্তে।”

নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। পরে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে একটি ব্রিটিশ কোম্পানিকে নিয়োগ দেয় সরকার।
এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের কী পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে সে বিষয়ে কোনো পরিসংখ্যান নেই। তবে কর্মকর্তারা বলছেন, এতে অর্থ ও সময় দুই দিক থেকেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে যাওয়ার আগে তৃতীয় কোনো একটি বিমানবন্দরে বাংলাদেশের কার্গো পরীক্ষা করে নেওয়া হচ্ছে।

বরিস জনসনের এই সফরেই ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসতে পারে বলে বাংলাদেশের কর্মকর্তারা আশা করছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, বিষয়গুলো নিয়ে ‘মতৈক্য হয়েছে’। তারা ঘোষণার অপেক্ষায় আছেন।

তবে নিজেদের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে বরিস জনসন ওই ঘোষণা নাও দিতে পারেন বলে জানিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ