,

বাসায় ফিরে কাঁদলেন খালেদা জিয়ার গাড়িচালক

news-image

নিউজ ডেস্ক : খালি গাড়ি নিয়ে বাসায় ফিরে কাঁদলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িচালক। গুলশান-২ এর ৭৯নং রোডে খালেদা জিয়ার বাড়ি। বিকাল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গাড়িটি প্রবেশ করে।

সে সময় ওই গাড়িটির সঙ্গে আরও পাঁচটি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স ছিল। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে ওই বাড়িতে একজন নারী ও তিনজন পুরুষও প্রবেশ করেন। খালেদা জিয়ার গাড়িটি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাড়িটির প্রধান ফটক বন্ধ করে দেন সিএসএফ সদস্যরা।

এরপরই ওই বাসা থেকে দুজন মধ্যবয়সী যুবক বাসার ভেতর থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে একজনকে কাঁদতে দেখা যায়। জানা যায়, কান্নারত ওই ব্যক্তি খালেদা জিয়ার গাড়িচালক।

এ গাড়িতে করেই বিশেষ জজ আদালতে গেলেও বাসায় ফিরতে পারেননি খালেদা জিয়া। আজ তার নতুন গন্তব্য হয়েছে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ পাওয়ায় খালেদা জিয়াকে একটি সাদা জিপ গাড়ি (১১-৭০৪৪ নম্বরের) দিয়ে কারাগারে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার বেলা ২টা ২০ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে