বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়ের কপি হাতে পেলেই আপিল : আইনজীবী

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার রায়ের কপি হাতে পেলেই হাইকোর্টে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, আমরা রায়ের নকলের জন্য আবেদন করেছি। রায় পাওয়ার সাথে সাথে আমরা হাইকোর্টে জামিন আবেদন করব। আশা করছি আমরা সেদিন জামিন পাব।