রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ছবির স্ক্রিপ্ট ফেরত দিয়েছেন সারা

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলী খান এবং অমৃতা সিং এর মেয়ে সারা আলী খানের খুব শিগগীরই অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডে। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে সারাকে এ বছরই দেখা যাবে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবিতে। বলিউডে এখনও অভিষেক হয়নি সারার। তারপরও ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবেই দেখতে চান তিনি। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার লক্ষ্যে এখন থেকেই যাচাই বাছাই করে স্ক্রিপ্ট হাতে নিচ্ছেন তিনি। একারণে ছোট বাজেটের কোনো সিনেমায় কা্জ করতে রাজি নন তিনি। এরই মধ্যে সারা ৭ টি ছবির স্ক্রিপ্ট ফিরিয়ে দিয়েছেন।

বলিউডের একটি সূত্র জানায়, সারা চান শহীদ কাপুর, হৃত্বিক রোশানের মতো নামি অভিনেতাদের সঙ্গে কাজ করতে। প্রযোজকদের সারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন,তিনি গল্পনির্ভর ভালো ছবি হলেই কাজ করবেন। এছাড়া বড় তারকাদের বিপরীতেই তিনি কাজ করতে আগ্রহী। সারা প্রথমে স্ক্রিপ্টও শুনতে চাইতেন না কিন্তু মা অমৃতা সিং এর অনুরোধে এখন স্ক্রিপ্ট শুনে ছবি বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। গুঞ্জন রয়েছে, সারা চলচ্চিত্র শিল্পে তার স্থান প্রতিষ্ঠা করতে আলিয়া ভাটের পথ অনুসরণ করতে চাইছেন।

এদিকে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে,রণবীর সিং এর বিপরীতে রহিত শেঠী পরিচালিত ‘সিমবা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সারা। যদিও এর সত্যতা এখনও জানা যায়নি। সারা অভিনীত প্রথম ছবি ‘কেদারনাথ’ মুক্তি পাবে এই বছরের ২১ ডিসেম্বর। একই দিনে অবশ্য শাহরুখ, আনুশকা ও ক্যাটরিনা অভিনীত ‘জিরো’ ছবিটিও মুক্তি যাবে। সূত্র : ইন্ডিয়া ডট কম

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা