সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরে এলেন ‘শয়তান’ সালমান খান

news-image

নিউজ ডেস্ক : ‘কিক ২’ ছবিতে ‘শয়তান’ রূপে ফিরে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা একটি ট্যুইট বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লেখেন, অপেক্ষার অবসান হলো। শয়তান (ডেভিল) ফিরে এসেছে। সাজিদ নাদিয়াদওয়ালার কিক ২। সালমানের ছবিটি আসছে ২০১৯-এর ক্রিসমাসে।

‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন’ অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ট্যুইটটি করা হয়।

উল্লেখ্য, ‘কিক ২’ ছবিটি ২০১৪ সালের ব্লকবাস্টার ছবি ‘কিক’-এর সিক্যুয়েল। যেটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ।

এর মাঝে, নিজের আরো একটি ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড মহাতারকা সালমান খান। ছবিটির নাম ‘রেস ৩’, পরিচালক রেমো ডি’সুজা। ‘রেস’ ছবির সিক্যুয়েল এটি। ‘রেস’-এ অভিনয় করেন সাইফ আলি খান, নতুন ছবিতে তাঁরই রিপ্লেস করছেন সালমান খান। এতেও তাঁর নায়িকা শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘রেস ৩’-এ আরো আছেন ডেইজি শাহ, ববি দেওল আর অনিল কাপুর।

‘রেস ৩’ শেষ হলে সালমান নজর দেবেন তাঁর পরবর্তী ছবি ‘ভারত’-এর দিকে। ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এটা তাঁর নন্দিত পরিচালক আলী আব্বাস জাফরের সাথে তৃতীয় কাজ। ‘ভারত’ প্রয়োজনা করবেন সালমান খানের বোন আলভিয়া খান অগ্নিহোত্রির স্বামী অতুল অগ্নিহোত্রি। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা