সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরের সঙ্গে স্বস্তিকার ঘনিষ্ঠ ছবি ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কমেডিয়ান শো ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আফসার আলীর সঙ্গে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির কয়েকটি ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরপরই তারা প্রেম করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে আসল ঘটনা কিন্তু সেটা নয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, সত্যজিৎ সেন পরিচালিত মীর ও স্বস্তিকার আপকামিং বাংলা ছবি ‘মাইকেল’ এ মীরের স্ত্রী শিঞ্জিনীর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। আর এই ছবিগুলোই সেই ‘মাইকেল’ এরই। ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে উপার্জনকারী গৃহিণীর ভূমিকায়। আর তার স্বামী মাইকেল (মীর) একজন ভীষণ আপনভোলা মানুষ। তাই সংসার সামলানোর ভার পড়ে স্বস্তিকার কাঁধে।

তবে শুধু স্বস্তিকাই নয়। এই ছবিতে মাইকেলের জীবনে দেখা যাবে একাধিক নারীকে। যাদের কারণেই বদলে যাবে মাইকেল-শিঞ্জিনীর রসায়ন (মীর, স্বস্তিকা)। এই চার নারীর মধ্যে মেহের খান্নার চরিত্রে তনুশ্রী চক্রবর্তীকে, আইপিএস অফিসার টিনার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। আর মাইকেলের পার্সোনাল অ্যাসিসট্যান্ট রানির ভূমিকায় দেখা যাবে সায়নী দত্তকে।

মাইকেল ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ময়ূরবাহন চ্যাটার্জি। তিনি একজন অভিনেতা, তবে নারীসঙ্গ লোভী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা