,

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

news-image

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ নিহত হয়েছেন ৫ জন; এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২২ যাত্রী।

ফরিদপুর ফায়ার সাভির্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. সাইফুজ্জামান জানান, মঙ্গলবার ভোররাতে কলকাতা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের এক যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদী রেল গেট এলাকায় একটি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে আরো একযাত্রী মারা যায়।

নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। তার নাম সুশান্ত মণ্ডল। তার বাড়ী ভারতের বারাশাতে।

অপর দিকে মাওয়া-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া বাজার এলাকায় ইট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন ।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. এজাজউদ্দিন জানান, ঢাকা মাওয়া-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া বাজার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয় ।

নিহতরা হলেন, মিলন মোল্লা (২৬) এবং চান মিয়া (৩৫)। তাদের দুই জনের বাড়ী পাশ্ববর্তী মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ।

তারা ট্রাকের শ্রমিক বলে ওসি জানিয়েছেন ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে