সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে গান

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে ‘অপরাজেয়’ শিরোনামের একটি গান তৈরি করা হয়েছে। এর সুর ও সংগীত পরিচালনা করেছে ব্যান্ডদল নেমেসিস। গানটিতে কণ্ঠ দিয়েছেন নেমেসিসের জোহাদ ও রক গায়িকা জেফার। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। তিনি ক্রিকেটার মাশরাফিকে নিয়েও একটি গান লিখেছিলেন।

ইয়োন্ডার মিউজিকের ব্যানারে আগামী মার্চে গানটি প্রকাশিত হবে। এর আগে সোমবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন হয়। সাকিব আল হাসানের উপস্থিতিতে সেখানে গানটি সম্পর্কে জানায় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ইয়োন্ডার মিউজিক অ্যাপের একজন অংশীদার সাকিব আল হাসান। একই সঙ্গে তাকে শুভেচ্ছাদূত নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়।

এ সময় সাকিব বলেন, ইয়োন্ডার আমার পছন্দ। এখানে আমার ও আমার স্ত্রী শিশিরের পছন্দের শিল্পীদের গান রয়েছে। আমরা একসঙ্গে গান নিয়ে ভালো কিছু কাজ করে যাব।

নেমেসিস ব্যান্ডের জোহাদ গানটি প্রসঙ্গে বলেন, আমাদের কাছে গানটি তৈরির প্রস্তাব আসার পর একটা কথাই ভেবেছি, এটা যেন অবশ্যই উদ্দীপনামূলক হয়। গানের কথাগুলো খুব ভালো। সবশেষে গানটি নিয়ে আমরা খুশি। জেফারও দারুণ গেয়েছে। পুরো অভিজ্ঞতা অসাধারণ।

জেফার বলেন, সাকিবকে নিয়ে এমন একটি গান তৈরি করতে পারাটা আমাদের জন্য অনেক ভালো লাগার। অনুষ্ঠানে ইয়োন্ডার মিউজিকের পক্ষে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এডাম কিড্রন, আদ্রিয়ান বার্টন, নভেরা নূর প্রমুখ।

ইয়োন্ডার মিউজিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এডাম বলেন, সাকিব ইয়োন্ডারের জন্য আদর্শ শুভেচ্ছাদূত। তিনি সংগীত অনুরাগী, তরুণদের কাছে অনুকরণীয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা