রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন বিকাশে ৫৭ মুসলিম দেশের সহযোগিতা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পর্যটনশিল্পের বিকাশে বিশ্বের ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত ৫৭ দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় প্রথমবারের মতো শুরু হওয়া ওআইসি সদস্য দেশের পর্যটনমন্ত্রীদের ১০ম সম্মেলন উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

এ সময় পর্যটন খাতকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন দেয়ার কথা বলেন। তিনি বিশ্বে পর্যটনশিল্পের বিকাশে মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ওআইসির পর্যটনমন্ত্রীদের এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন দিনের এই সম্মেলনে ২৫ দেশের উচ্চপর্যায়ের শতাধিক প্রতিনিধি ও ১৫ দেশের পর্যটনমন্ত্রী অংশ নিয়েছেন।

সম্মেলনে ইসলামী হেরিটেজ ও কালচার, রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজ এবং টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকাবিষয়ক বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকা ঘোষণা ও টেকনিক্যাল ট্যুরের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা