,

সেন্সরের পথে স্বপ্নজাল

news-image

বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।

যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আজ সোমবার দুপুরে এফডিসিতে নবগঠিত প্রিভিউ কমিটির সদস্যরা দেখেছেন এবং মৌখিক অনুমোদন দিয়েছেন। আর তাই প্রিভিউ কমিটির অনুমোদন শেষে এখন সেন্সরে যাচ্ছে ‘স্বপ্নজাল’।

পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ প্রিভিউ কমিটির সদস্যরা ছবিটি দেখেছেন। মৌখিক অনুমোদনও আমরা পেয়েছি। প্রিভিউ কমিটির সবার মতামত ও স্বাক্ষর নিয়ে চিঠি ইস্যু করতে কিছুটা সময় লাগে। আমরা চিঠি হাতে পাবার পর ছবিটি সেন্সরে জমা দেবো। আর সেন্সর ছাড়পত্র পেলে প্রমোশনের পাশাপাশি খুব শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবার ইচ্ছে রয়েছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরী, আর অপু হয়েছেন ইয়াশ। ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার।

ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে