রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ধারিত সময়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে : সুইস প্রেসিডেন্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট অ্যালেন বেরসে আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ নির্ধারিত সময়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-সুইজারল্যান্ড বিজনেস ফোরামে প্রধান অতিথির ভাষণে এ আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথারিটি (বিডা) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বাংলাদেশে সুইজারল্যান্ডের সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করে অ্যালেন বেরসে বলেন, দু’দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সুইস প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরো গভীর হবে। তিনি বাংলাদেশকে বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থান হিসেবে উল্লেখ করে সুইজারল্যান্ডের ব্যবসায়ীদের এদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের এতো সুযোগ-সুবিধা পৃথিবীতে অন্য কোনো দেশ দেয়নি। তিনি মন্ত্রী রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের জন্য সুইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের