,

‘নির্বাচনী প্রচারণা নয়, মাজার জিয়ারতে সিলেটে যাচ্ছেন খালেদা জিয়া’

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারণার জন্য নয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হযরত শাহজালাল (র.) এবং শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য সিলেট যাচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। রওনা হওয়ার আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, ‘‘সিলেট পৌঁছে বিকালেই হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়া করবেন বিএনপি চেয়ারপার্সন। তার এই সফর শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে।”

এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘বেগম জিয়া রাজনৈতিক প্রচারণা করতে সিলেট যাচ্ছেন না। তিনি শুধুমাত্র মাজার জিয়ারত করতে যাচ্ছে। এক বছর আগে নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই। যেখানে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা হয়নি, সেখানে নির্বাচনী প্রচারণা কিভাবে হবে?”

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই রায়কে ঘিরে সম্প্রতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের আয়োজন করা হয়। এরপর এই সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে